| 1. |
অপরাজিতা ফুলের গাছের বৈশিষ্ট্য |
|
Answer» উদ্ভিদের নাম : অপরাজিতা স্থানীয় নাম : অপরাজিতা ভেযজ নাম /বৈজ্ঞানিক নাম: CLITORIA ternatia LINN এটি Popilionaceae এর পরিবার ভূক্ত ব্যবহার্য অংশ : ফুল, পাপড়ি, মূল ও গাছের লতা রোপনের সময় : বর্ষাকাল উত্তোলনের সময় : বছরের যে কোনো সময় সংগ্রহ করা যায় চাষাবাদের ধরণ : গাছের ডাল বর্ষা কালে সেঁত স্যাঁতে মাটিতে রোপন করতে হয়, ছোট ছোট ধূসর ও কালো বর্ণের বিচি রোদে শুকিয়ে নরম মাটিত রোপন করতে হয়। আবাদী/অনাবাদী/বনজ : আবাদী ও অনাবাদী বনজ সব ধরনের হয়ে থাক। তবে সাধারণত: বসত বাটির শোভা বর্ধনে বাড়ির আঙ্গিনায় এ গাছ রোপন করা হয়। উদ্ভিদের ধরণ : এটি একটি লতা জতীয় গাছ। অনেক লম্বা হয়ে থাকে। এর ফুল দুই রঙ্গের হয়ে থাকে । কোনো অবলম্বন পেলে এটি বেড়ে উঠে। ঔষধি গুণাগুণ : অপরাজিতার ফুল, পাপড়ি, মূল ও গাছের লতায় নানান ঔষধি গুনাগুণ রয়েছে। বয়:সন্ধি কালীন উন্মাদ রোগ, গলগন্ড রোগ,ফুলা রোগ,ঘন ঘন প্রস্রাব, স্বরভঙ্গ, শুষ্ক কাশি, আধকপালে ব্যথা ইত্যাদি রোগে অপরাজিতার ঔষধি গুনাগুণ রয়েছে। |
|