Saved Bookmarks
| 1. |
কৃতজ্ঞতা স্বীকার কিভাবে লিখতে হয় |
|
Answer» HOLA MATE I THINK THIS IS UR ANSWER ♥♥♥♥ কৃতজ্ঞতা স্বীকার [ইমেইল/প্রিন্ট করুন:   ] প্রিয় পাঠক, মুক্তাঙ্গনের এই পাতাটিতে বিপরীত কালানুক্রমে আমরা তাঁদের অবদানের কথা লিপিবদ্ধ করে যাবো যাঁদের সহায়তায় এই সাইটটি তিল তিল করে গড়ে উঠছে, আকার পাচ্ছে। ধন্যবাদ, মুক্তাঙ্গন —————————————— ১ সেপ্টেম্বর ২০০৯ বাংলা কী-বোর্ড: ঋণ স্বীকার কম্পিউটারে সহজভাবে বাংলা লেখা এবং বাংলা সেটাপ সংক্রান্ত মুক্তাঙ্গনে ব্যবহৃত এই প্রক্রিয়াগুলো যাঁদের কারণে সম্ভব হয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য: এস এম ইব্রাহীম, হাসিন হায়দার, অমি আজাদ, সবুজ কুন্ডু, এস এম মাহবুব মুর্দেশ, অরূপ কামাল প্রমূখ। মুক্তাঙ্গনের সংযুক্ত বাংলা কী-বোর্ডগুলোর মূল স্ক্রিপ্ট লিখেছেন এঁরাই। এছাড়াও কম্পিউটারে বাংলা প্রসারে সার্বিক অবদান রয়েছে একুশে.অর্গ সাইট এর। মুক্তাঙ্গন-এর লেখক এবং পাঠকগণ শ্রদ্ধার সাথে এ ঋণ স্বীকার করে। ৩০ ডিসেম্বর ২০০৮ কিছু দিন আগে আপনাদের জানিয়েছিলাম যে মুক্তাঙ্গনের লেখক পাতাটিকে ঢেলে সাজানোর চেষ্টা চলছিল। অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাচ্ছি যে লক্ষ্যটি অর্জিত হয়েছে আজ। এখন থেকে প্রত্যেক লেখকের নিজস্ব পাতায় থাকছে: ১) তাঁর লেখা সব পোস্ট, ২) অন্যদের পোস্টে করা তাঁর সব মন্তব্য, ৩) লেখকের নিজের পোস্টে প্রাপ্ত সব মন্তব্য। কিছু আনুষঙ্গিক টুকিটাকি (ডিজাইন/স্টাইল সংক্রান্ত) ছাড়া মূল কাজটি সম্পন্ন হয়ে গেছে। কাজটি মোটেও সহজ ছিলনা আমাদের জন্য। অত্যন্ত আনন্দের সাথে জানাতে পারি যে সম্প্রতি একজন দক্ষ প্রোগ্রামার (আরমান রশিদ) আমাদের টীমে ব্লগার হিসেবে যোগ দিয়েছেন, যিনি লেখক পাতার এই নতুন ফিচারগুলো অনায়াসে যুক্ত করে দিয়েছেন। আমাদের নবীনতম সদস্য ব্লগার আরমান রশিদকে সে জন্য অনেক অনেক অভিনন্দন ও কৃতজ্ঞতা। ২৩ অক্টোবর ২০০৮ প্রিয় ব্লগার এবং ব্যবহারকারী, ২৭ মে ২০০৮ সাইট হিসেবে মুক্তাঙ্গনের যাত্রা শুরু। সেই থেকে সাইটের বিভিন্ন কারিগরি এবং অন্যান্য দিক নিয়ে চলছে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা। মুক্তাঙ্গনের ১০০-তম এই পোস্টটি তার খতিয়ান দিতেই লেখা। সংযুক্ত ফিচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য: ১. পোস্টের সাথে ফুটনোট সংযোগের ব্যবস্থা করা হয়েছে। বিস্তারিত এখানে দেখুন (#৪)। ২. মন্তব্য লেখার কাজটি আরো সহজ করা হয়েছে। ‘কুইক ট্যাগ’ সংযোজন করার ফলে মন্তব্য ফরম্যাট (বোল্ড, ইটালিক ইত্যাদি) করার কাজটি সহজতর হবে বলে আশা করা যায়। ৩. লেখকদের জন্য আলাদা প্রোফাইল পেজ তেরী করা হয়েছে। ব্লগ লেখকের নামের ওপর ক্লিক করলেই সেই পৃষ্ঠাটি খুলবে। ৪. ইতোমধ্যে সাইটের সফটওয়ার আপগ্রেড করা হয়েছে। এতে নতুন কিছু সুবিধা যুক্ত হয়েছে। (ক) লগিন করার পর এডমিন এরিয়ার উপরে ডান দিকে “TURBO” নামে একটি লিন্ক দেখা যায়। এই লিন্কটিতে ক্লিক করে ধাপগুলো সম্পন্ন করলে সাইটটি আপনার পিসিতে অনেক দ্রুত খুলবে। (খ) পোস্ট লেখার সময় ‘পিরিয়ডিক অটোসেভ’ সুবিধার কারণে ব্লগাররা পোস্টের পুরনো ড্রাফটেও চলে যেতে পারবেন চাইলে। ৫. সব ইংরেজী ডিজিটগুলো (তারিখ, সংখ্যা) বাংলায় লোকালাইজ করা হয়েছে। যাঁদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ আমরা: - মামুন রাশেদ (আমারব্লগ) – সাহায্যের ডাক দিলেই যাকে সবসময় পাশে পাওয়া গেছে, একদম শুরুর দিন থেকে। – জিহাদ তরফদার (ক্যাডেট কলেজ ব্লগ) – একসাথে মিলে সমস্যা সমাধানে যাকে বহুবার পেয়েছি। Author Page এর সমাধান ওরই করা। – সুশান্ত দাশগুপ্ত (আমারব্লগ, ই-বাংলাদেশ) – মুক্তাঙ্গনের বিভিন্ন কারিগরি সমস্যাকে নিজের সাইটের সমস্যার মত করে দেখার কারণে; এবং প্রতিটি কারিগরি চ্যালেঞ্জের সমাধান উদার মনে আমাদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য। – রেজওয়ান ইসলাম (গ্লোবাল ভয়েসেস, গণহত্যা আর্কাইভ) এবং আসিফ সালেহ (দৃষ্টিপাত) – অত্যন্ত প্রয়োজনের সময় নিরাপত্তাসংক্রান্ত পরামর্শ দিয়ে সাহায্য করার জন্য। - সবুজ কুন্ডু ওরফে মানচুমাহারা (আমাদের প্রযুক্তি ফোরাম) – ওয়ার্ডপ্রেসের লোকালাইজেশনে ডিজিটগুলো বাংলায় রূপান্তর করে অনন্য অবদান রাখার জন্য। এবং সবসময় সাহায্যের মনভাব পোষণ করার জন্য। এই বিষয়ে ঋণ হাসিন হায়দারের কাছেও, মূল “বাংলা তারিখ প্লাগিনটি” তৈরী করে সবাইকে পথ দেখানোর জন্য। – এস এম মাহবুব মুর্শেদ (সচলায়তন) – বাংলা কীবোর্ড সংযোজন সংক্রান্ত কারিগরি সমাধান বের করার জন্য এবং সে সব কিভাবে মুক্তাঙ্গনেও ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে ভাববার এবং পরামর্শ দেয়ার জন্য। – ভিস্তা আর্ক (এখানে) – বাংলা ফিক্সার নামের অনন্য টুলটি তৈরী করার জন্য। উপরে উল্লেখ করা নামগুলো ছাড়াও আমাদের অশেষ কৃতজ্ঞতা সেইসব প্লাগিন স্রষ্টাদের এবং প্রোগ্রামারদের প্রতি, নিরাপত্তাজনিত কারণে এখানে যাঁদেরকে উল্লেখ করা সম্ভব হচ্ছেনা। সেইসাথে কৃতজ্ঞতা বিভিন্ন আলোচনা ফোরামের অসংখ্য অচেনা এবং স্বল্প পরিচিত মানুষদের প্রতি, যাঁরা সময় সময় সমস্যার বিভিন্ন দিক আলোচনা করে উত্থাপন করে বাকীদের পথ দেখিয়েছেন, শুধরে দিয়েছেন। HOPE IT HELPS U ♥♥♥♥ |
|